ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৭


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৬-৩-২০২৫ দুপুর ৩:৪৮

নড়াইলের লোহাগড়া উপজেলার সেহাজারী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ৮টার দিকে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের সেহাজারী গ্রামের মেম্বার শাহিদ মিনা ও আখতার কাজী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে প্রথমে তর্কাতর্কি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়, এতে দুই পক্ষের অন্তত ১৭ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শাহিদ মিনা (৫৫), হোসেন শেখ (৩৫), জবলু (৫০), রুবেল মিনা (৩৫), পান্না শেখ, মনিরুল শেখ (৩৫), শফিকুল মোল্লা (৩৫), বাইজিদ (২২) ও সাইফুল শেখ (৪৪)-কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

অন্যদিকে, প্রতিপক্ষের আখতার কাজী (৫২), সাগর কাজী (৪৮), মনি মিয়া (৩৫), লিওন (১৭), এখলাজ (৫০), সামাদ কাজী (৩৫), বিল্লাল কাজী (৫৮), আরিফ কাজী (৫৫) ও সাবু কাজী (৩২)-সহ বেশ কয়েকজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যা সালিশের মাধ্যমে মীমাংসার কথা থাকলেও তা হয়নি। বৃহস্পতিবার সকালে মেম্বার শাহিদ মিনার গমক্ষেতে প্রতিপক্ষের লোকজন গরু ছেড়ে দিলে ফসলের ক্ষতি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষের খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন