জোরপূর্বক ক্ষেতের ফসল কেটে নিয়ে গেল প্রতিপক্ষরা
যশোরের অভয়নগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপুর্বক ক্ষেতের সরিষা কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের বর্নিগ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী বিমান কুমার ভদ্র বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ৩০ থেকে ৩২ জনের নামে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, কামকুল গ্রামের তাহাজ্জত মিনার ছেলে তরিকুল মিনা (৪৬), কামাল মিনা (৫৫) কামাল মিনার ছেলে হিমু মিনা (২৬), বর্নি গ্রামের মোহাম্মাদ ফকিরের ছেলে মতিয়ার ফকির, বড়াল গ্রামের আব্দুল লতিফের ছেলে রেজাউল কাজী (৪৫), মো. রাজু কাজী (৪০)সহ মোট ১২ জন। অভিযোগসুত্রে জানা যায়, ভুক্তভোগী বিমান কুমার ভদ্র ও দীপংকর ভদ্র তার মা শান্তি রানী ভদ্রের নামে ৪ একর জমি রয়েছে। সে জমি দীর্ঘদিন ধরে তার দুই ছেলে ভোগদখল ও চাষাবাদ করে করে আসছে। এরই প্রেক্ষিতে বুধবার সকালে বিমান কুমার ভদ্র দিনমজুর দিয়ে তার জমিতে লাগানো সরিষা কাটছিলেন। এসময় তরিকুল মিনা ও কামাল মিনার নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত একদল লোক সরিষা কাটতে বাঁধা দেয়। বাঁধা দেওয়ার কারণ জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দেয় তারা। একপর্যায়ে তরিকুল মিনার সাথে থাকা ৩০ থেকে ৩২ জন লোক জোরপুর্বক প্রায় দুই বিঘা জমির সরিষা কেটে নেয়। যার আনুমানিক বাজারমূল্য ৪৮ হাজার টাকা। পরে ৯৯৯ কল করা হলে পাথালিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘু সম্প্রদায়ের এই পরিবারটি।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত তরিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম, অভিযোগ পেয়েছি, তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার