মদনে কৃষিবান্ধব কৃষক সংগঠনের আয়োজনে হাওর প্রাণ প্রকৃতির মেলা অনুষ্ঠিত
নেত্রকোনা মদন উপজেলার মাঘান ইউনিয়নে (৬ মার্চ) বৃহস্পতিবার দুপুরে তলার হাওরের পাড়ে অবস্থিত ত্রিপন গ্রামে নাসরিন আক্তারের বাড়িতে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক‘র সহযোগিতায় ও কৃষিবান্ধব কৃষক সংগঠন আয়োজনে গ্রামীণ পরিবেশে হাওর প্রাণ-প্রকৃতির মেলা অনুষ্ঠিত হয়েছে। হাওরের কৃষি ফসলের বীজ,সবজী,শুটকী,গ্রামীণ চুলা, হাওরের অচাষকৃত খাদ্য,ফলের সমারোহ নিয়ে নারীদের অংশগ্রহণে স্টলে প্রদর্শন করা হয় হাওরের প্রাণ প্রকৃতিকে। হাতে লেখা ফেস্টুন,ব্যানার,ধানের খড় দিয়ে সাজানো হয়েছে মেলার প্রাঙ্গণকে । প্রাণ-প্রকৃতির মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঘান প্রবীণ শিক্ষক জনাব মফিজ উদ্দিন পাঠান,সমাজ সেবক দেলোয়ার হোসেন দুলাল,মাঘান ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব রহিছ মিয়া,বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো.অহিদুর রহমান, সহসগমনকারী শংকর ম্রং কৃষিগবেষক সুমন তালুকদার,কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক নারীনেত্রী নাসরিন আকতার আক্তার,গ্রামের প্রবীণ কৃষক-কৃষানি,যুবক ও কিশোরীরা।মেলায় সরিষা,তিল,লালশাক,ডাটাশাক,মিষ্টিলাউ,লাউ,শসা, চিচিঙ্গা,ঝিঙ্গা,বাঙ্গি,ঢেড়স,রশুনসহ ৩১ জাতের সবজী বীজ,গিমাই, বথুয়া,থানকুনি, শালুক,দলকলস,কলমী শাক,ফালই,ক্যাতাবুড়ি, বউটুনিসহ ৩২ জাতের অচাষকৃত খাদ্য,১৩ জাতের চুলা,২২ জাতের ফল প্রদর্শন করা হয়,তাছাড়া হাওর ও কৃষি নিয়ে কুইজ,হাঁড়িভাঙগা, আলোচনা,হাড়িভাঙ্গা খেলা ও পুরস্কার প্রদানের মধ্যদিয়ে উদযাপন করা হয়। কৃষক সাহেদ আলী
-বলেন,হাওরের কৃষকেরা অনেক দুর্যোগের মাঝে ফসল চাষ করেন। কৃষকেরা বীজ রাখেন না সবাই বাজার তেকে কিনে আনেন কিন্তু আজ এই মেলায় দেখা গেল অনেক বীজ নারীরা রাখেন। হাওরে অনেক অচাষকৃত খাদ্য উৎপাদন হয়। যা পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে। এইরকম মেলার মাধ্যমে অনেক কিছু বের হয়ে আসে সমাজসেবক দেলোয়ার হোসেন দুলাল বলেন,এমন সুন্দর আয়োজনে আমি মুগ্ধ। নানা রঙ বেরঙগের কাগজে লেখা কৃষি লোকায়ত জ্ঞান ও খনার বচন লেখা পোস্টার গুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি,আমাদের নিজ নিজ গ্রামে,বাড়িতে সবজী চাষ করে নিরাপদ খাদ্য খেতে পারি,বীজ নিজেরা রাখতে পারি,হাওরে অনেক দুর্যোগ আসে তারপরেও নিজের উদ্যোগে এগিয়ে যেতে হবে।”
মেলা শেষে গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয় এবং অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বারসির’র মদন উপজেলা সমন্বয়ক মো.আলমগীর।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত