ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

খালুর চোখ উপড়ে ফেলার দায়ে যুবক আটক


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৭-৩-২০২৫ দুপুর ৪:১১
যশোরে পরকীয়া সম্পর্কের কারণে শহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির দু’চোখ উপড়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯টার দিকে শহরের বকচর এলাকায় এই ঘটনা ঘটে। 
এ ঘটনায় অভিযুক্ত যুবক সাদ্দাম হোসেনকে (২৮) বৃহস্পতিবার রাতেই আটক করেছে পুলিশ। আহত শহিদুল ইসলাম সম্পর্কে সাদ্দাম হোসেনের খালু হয়।
শুক্রবার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান, ট্রাকচালক সাদ্দাম হোসেনের খালু শহিদুল ইসলাম। সাদ্দাম হোসেনের দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীর সাথে শহিদুল ইসলামের পরকীয়া সম্পর্ক ছিল। মাসখানেক দুই আগে সাদ্দাম হোসেন তার প্রথম স্ত্রীকে তালাক দেন। এ দিকে, স্ত্রীকে তালাকের পর খালুর সাথে তার পরকীয়ার বিষয়টি সাদ্দামকে জানান তার স্ত্রী। সাদ্দাম হোসেন পুলিশকে জানিয়েছে, তার বড় স্ত্রী স্বীকার করেছে শহিদুল ইসলামের সঙ্গে পরকীয়ার কারণে তার সাথে সংসার করা সম্ভব হয়নি। এই ঘটনায় তিনি ক্ষিপ্ত হন এবং শহিদুল ইসলামের দুই চোখ আঙুল দিয়ে উপড়ে ফেলেন। পুলিশ জানায়, এই ঘটনা জানতে পেরে পুলিশের তিনটি টিম গঠন করা হয় সাদ্দামকে আটকের জন্য।গত রাত ১২ টার দিকে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে পুলিশের একটি টিমের সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।
প্রেস ব্রিফিংয়ে যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী জানান এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। প্রসঙ্গত, দু'চোখ উৎপাটনের পর স্থানীয় লোকজন শহিদুলকে উদ্ধার করে রাত সাড়ে নয়টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 
জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, আহতের দু'চোখ উৎপাটন করে ফেলা হয়েছে যার ফলে অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম