ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৭-৩-২০২৫ দুপুর ৪:৫৪

কক্সবাজারের কুতুবদিয়ায় যৌথবাহিনীর অভিযানে ০২ টি আগ্নেয়াস্ত্র  ও ০৬ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়েছে। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার  সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড, মনোহারকালী এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে যৌথবাহিনী। 

নৌবাহিনীর সেকশন লিডার তৌহিদুর রহমান জয়ের নেতৃত্বে যৌথ বাহিনীর ১১ সদস্যের একটি টহল টিম ও ৩ জন পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। 

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়,  
অবৈধ অস্ত্র বহনের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে নৌবাহিনী উক্ত এলাকায় অভিযান শুরু করে। এ সময় ঘটনাস্থলে কোনো দুষ্কৃতকারীকে পাওয়া যায় নি। তবে উক্ত এলাকায় তল্লাশী করে ০১ টি এক নলা বন্ধুক, ০১ টি শটগান ও ০৬ রাউন্ড তাজা গোলা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক ও অস্ত্রসহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু