চৌগাছায় ছেলের হাতে পিতা খুন
যশোরের চৌগাছায় পারিবারিক দ্বন্দের জের ধরে ছেলের হাতে পিতা শরিফুল ইসলাম (৪২) খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর সাড়ে ৪ টায় উপজেলার পাতিবিলা গ্রামে। পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে যশোরের মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলে পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানাগেছে, পাতিবিলা গ্রামের শরিফুল ইসলাম ৩/৪ মাস আগে তার ছেলে রিমম (২২) কে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে বিয়ে দেন। কিন্তু বিয়ের তিন মাস না যেতেই রিমমের সাথে ছাড়াছাড়ি (তালাক) হয়ে যায়। রিমম হচ্ছে নিহত শরিফুলের প্রথম স্ত্রীর সন্তান। পরবর্তীতে রিমমের পিতা দ্বিতীয় বিয়ে করেন।
রিমমের স্ত্রীর সাথে তালাক হবার পর তার সৎমা দেখেশুনে নিজের বোনের মেয়ে সাদিয়ার সাথে সৎ ছেলের বিয়ে দেন। কিন্তু বিয়ের পরপরই পারিবারিক দ্বন্দ শুরু হয়।স্থানীয়রা জানান, শুক্রবার রিমমের নবাগত স্ত্রী নিয়ে পিতা ও সৎ মায়ের সাথে ঝগড়া হয়। পারিবারিক দ্বন্দের কারনে রাতের খাবার খায়নি রিমম। টেবিলে রাখা ভাত যেভাবে ঢাকা ছিল সেভাবেই আছে। এই অবস্থায় পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে।
শনিবার ভোর সাড়ে ৪ টায় রিমম ধারাল দা নিয়ে পিতা শরিফুল ইসলামের ঘরে প্রবেশ করে। এ সময় সৎ মা রোজা রাখার জন্য সেহরি খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কোন কিছু বুঝে ওঠার আগেই রিমম তার ঘুমন্ত পিতাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় পরিবারের লোকজন ও আশেপাশের লোকজন ছুটে এলে রিমম পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলে রিমম পলাতক রয়েছে।
এ ব্যাপারে থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় আমি মর্মাহত হয়েছি। তিনি বলেন পারিবারিক দ্বন্দের কারনে এই ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান