নিষিদ্ধ 'হিযবুত তাহেরীর' সাথে সম্পৃক্ততার অভিযোগে কুবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
নিষিদ্ধ ঘোষিত সংগঠন 'হিযবুত তাহরীর' সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ প্রশাসন। বর্তমানে তারা হাজতে রয়েছেন।
শিক্ষার্থী দুজন হলেন– ২০১৭-১৮ বর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আবু তাহের সাগর এবং ২০২১-২২ বর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের তৌকির আহাম্মেদ।
শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিনুল ইসলাম।
জানা যায়, অভিযুক্ত দুইজন নিষিদ্ধ সংগঠন 'হিযবুত তাহরীর'র সাথে যুক্ত থাকার সন্দেহে কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকা থেকে সকাল ১০টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর কোতোয়ালি মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়। সেখান থেকে পুলিশ প্রশাসন বাদী হয়ে মামলা দায়ের করে।
এবিষয়ে জানতে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) একাধিকবার মুঠোফোনে কল দিলেও সাড়া পাওয়া যায়নি।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিনুল ইসলাম বলেন, 'তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তারা দুজনে এখন হাজতে আছে আগামীকাল তাদের কোর্টে তোলা হবে।'
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেনো তাদেরকে ছাড়িয়ে আনা যায়। রাত ১২টা অবধি থানায় ছিলাম, পুলিশের উচ্চ পর্যায়েও বিষয়টি অবগত করেছি। তাদের জামিনের বিষয়ে পুলিশকে জানিয়েছি।'
এর আগে, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হান্নান রাহিমকে একই অভিযোগের ভিত্তিতে কোটবাড়ি থেকে তুলে নিয়ে যায় র্যাব-১১। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ১০ টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ