কোটালীপাড়ায় ব্যক্তি মালিকানাধীন পুকুর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যক্তি মালিকানাধীন একটি পুকুরে ভেসে ওঠে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
আজ শনিবার (০৮ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে বিন্দুদাস মেমোরিয়াল ক্লিনিকের পিছনের পুকুর থেকে কোটালীপাড়া থানা পুলিশ ওই লাশটি উদ্ধার করেছে। পুকুর ও ক্লিনিকের মালিক নিউটন মজুমদার লিটন বলেন, ভোরে আমার ছোট ভাই মৃনাল মজুমদার পুকুরের ওপরে মুরগির ফার্মে খাবার দিতে গিয়ে পুকুরের উত্তর পাশে এক অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখে। এরপর সে আমাকে জানালে আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। কোটালীপাড়া থানার এসআই আল-আমিন বলেন, নিউটন মজুমদারের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। অর্ধগলিত ওই লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ অজ্ঞাত লাশটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ