ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৮-১২-২০২৫ দুপুর ৩:৯

গাজীপুর মহানগরীর দক্ষিণ কাশিমপুর এলাকা থেকে মেহেদী হাসান জনি (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মহানগরীর দক্ষিণ কাশিমপুর এলাকায় মৃত হারু হাজীর বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।  মৃত যুবক রংপুর জেলার হারাগাছি থানার সাত মাথা গাইশালা মোড় এলাকায় মৃত হারুন-অর-রশিদের ছেলে। তিনি জরুন দক্ষিণ কাশিমপুর হারু হাজীর বাসায় ভাড়া থেকে কখনো বাসের হেলপার কখনো গার্মেন্টসে সাব কন্ট্রাকে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,বুধবার রাতে যে কোন সময় গলায় গামছা পেঁচিয়ে ঘরের আড়ার  সাথে ঝুলে আত্মহত্যা করেন। পরে বৃহস্পতিবার সকাল ১০ টার সময় মৃত হারুর নাতি রিপন রুম ভাড়ার টাকা চাইতে আসলে ভেতর থেকে দরজা বন্ধ দেখে চলে যায়। কিছুক্ষণ পর আবারও এসে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে আশেপাশের ভাড়াটিয়াদের ডাক দেয়। পরে পাশের রুমের ভেতর দিয়ে সিলিং দিয়ে দেখতে পায় সে ঘরের আড়ার সাথে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জরুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Aminur / Aminur

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ