চিলমারীতে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
"অধিকার, সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরনীর মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে ও এনজিও ফ্রেন্ডশিপ, ব্রাক, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ, চিলমারী উদয়ন নারী ফেডারেশন ও আর,ডি,আর,এস বাংলাদেশ এর সহযোগিতায় একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় চিলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারীর সভাপতি সহকারী অধ্যাপক মো, মনিরুল আলম লিটু, চিলমারী মডেল থানার সাব-ইন্সপেক্টর দিপ্তটপ্য ও চিলমারী উদয়ন নারী ফেডারেশনের সভানেত্রী মোছা: মুন্নী বেগম প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উদয়ন নারী ফেডারেশনের প্রায় ২ শতাধিক নারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ওয়ার্ড কনসার্ন বাংলাদেশ এর কমিউনিটি ভলান্টিয়ার মিশু খাতুন।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী