ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮-৩-২০২৫ দুপুর ৩:৩১

আমের মুকুলের মৌ মৌ সুবাস ছড়িয়ে পড়েছে মেহেরপুরের বাতাসে। গাছে গাছে শোভা পাচ্ছে সোনালি মুকুল। আমের জেলা খ্যাত মেহেরপুরে এবার ৯০ শতাংশ গাছে মুকুল এসেছে বলে জানাই কৃষি বিভাগ। ২ হাজার ৩৪০ হেক্টর জমিতে রয়েছে হরেক রকম আমের বাগান। এখানকার মাটির গুণেই হিমসাগর, লেংড়া, বোম্বাই, তিলি বোম্বাই ইত্যাদি জাতের আম খুবই সুস্বাদু। নিয়মিত জাত ল্যাংড়া, গোপালভোগ, ক্ষীরসাপাতি, আশ্বিনা জাতের বাগান বেশি থাকলেও গবেষণাকৃত বারি-৩, বারি-৪ জাতের বাগান তৈরির ক্ষেত্রেও আগ্রহী হয়ে উঠছে মেহেরপুরের অনেক বাগানি। এছাড়াও ফজলি, বিশ্বনাথ, কলা মোচা, কাটিমন, আম্রপালি জাতের আম বাগানও রয়েছে উল্লেখযোগ্য পরিমানে। গত বছর প্রাকৃতিক কারণেই আমের মুকুল এসেছিল ৫০ শতাংশ বাগানে। সাথে দুর্যোগ ও হপার পোকার সংক্রমণে আমের উৎপাদনি কম হয়েছিল। তবে চলতি মৌসুমে প্রায় ৯০ শতাংশ গাছে মুকুল এসেছে। গত বছরের লোকসান কাটিয়ে ভালো টাকা লাভের সপ্ন দেখছে বাগানিরা। তাই এ বছর আগে থেকেই বাগান পরিচর্যা শুরু করেছে বাগানিরা। হপার পোকা দমনে অগ্রিম কীটনাশক প্রয়োগসহ গাছে সার ও পানির ব্যবস্থা করাসহ নানান যত্ন নিচ্ছেন আম চাষিরা। কৃষি বিভাগের মতে চলতি বছর ৪০ হাজার মে. টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

মেহেরপুর সদর উপজেলার আম বাগানি শাহনেওয়াজ সোহান বলেন, ৮ বিঘা জমিতে আমের বাগান রয়েছে। এরমধ্যে ৬ বিঘা হিমসাগর ও বাকি ২ বিঘা আম্রপালি। গত মৌসুমে অর্ধেক গাছে মুকুল এসেছিল। ফলনও কম ছিল। তবে এ বছর প্রায় সব গাছই মুকুল আছে। মুকুল যাতে পুড়ে না যায় সেজন্য বাড়তি যত্ন নিচ্ছি। 

মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আমবাগান ব্যবসায় রিপন আলী বলেন, গত বছর  প্রাকৃতিক দুর্যোগের কারণে এমনিতেই মুকুল কম ছিল। চলতি মৌসুমে ভালো মুকুল এসেছে। গতবারের লোকসানটা কাটিয়ে উঠার সম্ভবনা রয়েছে এবার। প্রতি বিঘা জমিতে ৮-১০ টা গাছ থাকে। শুরু থেকে বাজারজাত পর্যন্ত প্রায় ৩০ হাজার খরচ হয়ে যায়। ফলন ও দাম ভালো পেলে ৮-১০ গাছে ১ লাখ থেকে ১ লাখ ১০-২০ হাজার টাকার আম বিক্রি হয়৷ 

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, গত বারের তুলনায় এবার দ্বিগুণ মুকুল হয়েছে। প্রায় ৯০ শতাংশ গাছে মুকুল ধরেছে। চাষিদের বাগানের যত্ন নেয়ার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। আবহাওয়া ভালো থাকলে চলতি মৌসুমে ৪০ হাজার মে. টন আম উৎপাদন হতে পারে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার