ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৮-৩-২০২৫ দুপুর ৪:৫১

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস -২০২৫ পালিত হয়েছে। 

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

“অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার সকালে জেলা প্রশাসন ভবনের সামনে থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) লাখসানা লাকী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এদিকে, “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, পৌরসভা ও মহিলা বিষয়ক অধিদপ্তর। 

শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মঈনুল হকের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, যুব উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার দাস, পৌরসভার কর নির্ধারক শেখ মোস্তাইন বিল্লাহ প্রমূখ বক্তব্য রাখেন। 

এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে মুকসুদপুর উপজেলা, কাশিয়ানী উপজেলা ও কোটালীপাড়া উপজেলায় বর্ণনাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস