ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ছুরিকাঘাতে রাজধানীতে যুবক নিহত


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ৮-৩-২০২৫ রাত ৮:৩৪

রাজধানীর গেন্ডারিয়া ঢালকানগর এলাকায় শত্রুতার জেরে ছুরিকাঘাতে সিয়াম শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সিয়াম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণ দুই গ্রামের ইয়াকুব আলী শেখের ছেলে। বর্তমানে স্ত্রী ও পরিবার নিয়ে শ্যামপুর সাধনা নিকেতন গলি ভাড়া থাকেন। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন সিয়াম। এক বছর আগে বিয়ে করেন সিয়াম।

শুক্রবার (৭ মার্চ) রাত ৮টার দিকে ঢালকানগর শহীদ চেয়ারম্যানের বাড়ির সামনে ঘটনাটি ঘটে। স্বজনরা মারাত্মক আহত ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সিয়ামের ভাগনে মো. সালমান জানান, সিয়াম আগে ইসলামপুরে কাপড়ের দোকানে কাজ করতেন। দুই তিন মাস ধরে বেকার অবস্থায় ছিলেন। ২-৩ দিন আগে একই এলাকার দুই ভাই তাসিন ও সোয়াদের সঙ্গে ঝগড়া হয়। এর জেরে আজকে রাতে দুই ভাই মিলে সিয়ামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। জানতে পেরে ঘটনাস্থল থেকে সিয়ামকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

এদিকে অফিসার ইনচার্জ গেন্ডারিয়া থানার দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক তদন্ত মনজুরুল হাসান মাসুদ সঙ্গীয় এসআই সাইদুজ্জামান সহ অন্যান্য অফিসার ফোর্স এর সহায়তায় আসামি সোহাদকে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করতে সক্ষম হই। উক্ত আসামি ঘটনার  সাথে জড়িত আছে মর্মে স্বীকার করিতেছে। এ ব্যাপারে গেন্ডারিয়া থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে অদ্য ইং০৮/০৩/২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ  করা হয়েছে।

তবে তাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছিল তা জানা নাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, গেন্ডারিয়া এলাকা থেকে স্বজনরা ওই যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। গেন্ডারিয়া এলাকা এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।  

জামিল আহমেদ / জামিল আহমেদ

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার