আইইউবিএটিতে মিয়ান পাবলিকেশন
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) নিজস্ব ক্যাম্পাসে ‘মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুর ১.৩০ টায় আইইউবিএটির কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণা প্রকাশনায় অবদান স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহা। আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান। এছাড়া, কোষাধ্যক্ষ ও মিয়ান রিসার্চ সেন্টারের নির্বাহী সদস্য অধ্যাপক সেলিনা নার্গিস ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফফর আলম চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসাইন (অব.),সহ অন্যান্য শিক্ষক ও গবেষকগণ।
এ বছর মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড অনুষ্ঠানে ১০৮ জন গবেষককে ৩৬৫ টি গবেষণাপত্র প্রকাশনার জন্য সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ১৫০ টি আইএসআই ইনডেক্স, ১৩৪ টি স্কোপাস ইনডেক্স, ৫৭টি স্কোপাস কনফারেন্স ও ২৪ টি আইইউবিএটি রিভিউ আর্টিকেলে প্রকাশিত হয়েছে। গবেষকদের ভবিষ্যতে আরও গবেষণা প্রকাশনায় উৎসাহিত করতে মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রায় ৪৫+ লাখ টাকার সম্মাননা প্রদান করা হয়।
আইইউবিএটি বরাবরের মতো গবেষণার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এই ধরনের সম্মাননা অনুষ্ঠান গবেষকদের অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র্যালি
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর