ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তিতুমীর কলেজস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৩-২০২৫ দুপুর ১২:৫২

তিতুমীর কলেজস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন মশিউল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু সায়েম এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান। 

শুক্রবার (৭ মার্চ) সরকারি তিতুমীর কলেজ প্রাঙ্গণে একবর্ধিত সভায় প্রধান নির্বাচন কমিশনার ভোটের ফলাফল ঘোষণা করেন। এর আগে গত পাঁচ তারিখ বুধবার ডিজিটাল প্লাটফর্ম অনলাইনে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচন কমিশনার এবং উপদেষ্টা ইজমো আহম্মেদ বলেন, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ এর দূরত্ব প্রায় ৩০০ কিমি দূরে। এতদূরে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার বাসনায় এ সংগঠনের মূল উদ্দেশ্য। এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। চাঁপাইনবাবগঞ্জ থেকে তিতুমীর কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের পাশাপাশি যারা পরীক্ষা দিতে আসে তাদের সাহায্য কিংবা সহযোগিতা করায় মূল লক্ষ্য এই সংগঠনের। 

নির্বাচন কমিশনার এবং উপদেষ্টা লিটন নতুন কমিটির উদ্দেশ্যে বলেন, আমরা চাই এ সংগঠন নতুনদের হাত ধরে বহুদূর এগিয়ে যাক। নিজেদের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত শিক্ষার্থীদের আবাসন সুবিধা, ক্যারিয়ার ডেভলপমেন্টে সহযোগিতা করাসহ নিজের জেলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে আহ্বান জানান। 

প্রধান নির্বাচন কমিশনার শরিফুল ইসলাম বলেন, একটি সংগঠন দাঁড় করানো যতটা না কঠিন ততটা একটি সংগঠনকে টিকিয়ে রাখা কঠিন। একটি সংগঠন পরিচালনা করতে গেলে অনেক ঝড়ঝাপটা আসবে সেগুলো অতিক্রম করে ভালো মন্দকে সঙ্গে নিয়েই পথ চলতে হবে। এ সময় তিনি নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। 

বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ইমতিয়াজ আলী, এই সংগঠনের উপদেষ্টাগণ, সদ্য বিদায়ী সভাপতি জামিনুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হাসানসহ সংগঠনের সদস্যগণ।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?