ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১১-২০২৫ দুপুর ১১:৩

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজকের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
জানা গেছে, আজ থেকে প্রতিষ্ঠানটির প্রথম থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে রোববারের নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হলো। তবে কলেজ শাখার একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়মিত পাঠদান কার্যক্রম যথারীতি চলবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। 
এদিকে শনিবার ঢাকা ও আশপাশের এলাকায় অল্প সময়ের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ড ও ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে হওয়া ভূমিকম্প দুটির প্রথমটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭ এবং দ্বিতীয়টির মাত্রা ৪ দশমিক ৩। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা ও নরসিংদী। এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে আরও একটি কম্পন রেকর্ড করা হয়, যার মাত্রা ছিল ৩ দশমিক ৩। এর উৎপত্তি নরসিংদীর পলাশে।
এর আগের দিন শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে নরসিংদী এলাকায় সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে অন্তত ১০ জনের মৃত্যু ও কয়েকশ মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সাম্প্রতিক ধারাবাহিক ভূকম্পনের কারণে সারাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

Aminur / Aminur

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্‌যাপন

ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়