নারী নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ ছাত্রদলের মানববন্ধন
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ ছাত্রদল।
সোমবার (৯ মার্চ) সকালে ফুলছড়ি উপজেলা পরিষদ হতে
শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। বক্তারা বলেন, নারীরা প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছেন। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রদলের বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ শাখার সভাপতি মো. শফি মিয়া ও সাধারণ সম্পাদক রাজু রায়হান রিয়াজসহ স্থানীয় নেতারা। তারা বলেন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত হবে।
আয়োজকরা নারীদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা বন্ধে সরকার ও প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ