ভূঞাপুরে পানের দোকানে গাঁজা বিক্রি, মাদক কারবারিকে এক বছরের কারাদণ্ড
টাঙ্গাইলের ভূঞাপুরে পানের দোকানে গাঁজা বিক্রি ও সেবনের দায়ে মো. ফরহাদ নামে একজন মাদক কারবারিকে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৯ মার্চ) রাত ৮ টার দিকে ভূঞাপুর পৌর শহরের কুটুমবাড়ি রেস্তোরাঁর সামনে একটি পানের দোকানে গাঁজা সেবনে সময় হাতেনাতে তাকে আটক করেন ভূঞাপুর সেনাবাহিনী ক্যাম্পের গোয়েন্দা ও পুলিশ টহল টিমের সদস্যরা । পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কুটুমবাড়ি রেস্তোরাঁর সামনে পানের দোকানে মো. ফরহাদ নামে একজন মাদক কারবারি গাঁজার ব্যবসা করে আসছিল।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর সেনাবাহিনী ক্যাম্পের গোয়েন্দা ও টহল পুলিশের সহযোগিতায় মো. ফরহাদের দোকানে অভিযান চালিয়ে তাকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। এরপর দোকানে তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্য মজুদকৃত গাঁজা জব্দ করা হয়। পরে তাকে এক বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান