গোপালগঞ্জে বারুণীস্নান ও ধর্মীয় মতুয়া মেলা সম্পনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৪তম শুভ আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে বারুণীস্নান ও ধর্মীয় মতুয়া মেলা-২০২৫ সম্পনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ মার্চ) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় আয়োজিত এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক এ সভায় জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার মেজর জুভেন ওয়াহিদ, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এস এম রেজাউল হক, জেলা কমান্ড্যান্ট (বিভিএমএস) মজিবুল হক, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ ফারুক, শ্রীধাম ওড়াকান্দির শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পরিবারের ষষ্ঠ বংশধর ও কাশিয়ানী উপজেলার সাবেক চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ শফি উদ্দিন খান, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী, ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম বিটুল সহ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৪তম শুভ আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে বারুণীস্নান ও ধর্মীয় মতুয়া মেলা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় সভাপতি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন