ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সিংগাইরে কাজের মেয়েকে ধর্ষণ: ধামাচাপা দেয়ার চেষ্টা


সিংগাইর প্রতিনিধি  photo সিংগাইর প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২৫ দুপুর ২:৩৬

মানিকগঞ্জের সিংগাইরে গৃহকর্তার বিরুদ্ধে কাজের মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ১৪ । অভিযুক্ত ধর্ষক বাচ্চু মিয়া (৪৫) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চর কাটারি গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। ধষর্ক তার দ্বিতীয় স্ত্রী কাকলি আক্তার (৩২) কে নিয়ে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের মৃত তারা মিয়ার মেয়ে প্রবাসি আছমা আক্তারের বাড়ি ভাড়া নিয়ে থাকত। প্রথম সংসারে রয়েছে তার তিন কন্যা ও দ্বিতীয় ঘরে তিন পুত্র মিলে সে ছয় সন্তানের জনক। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়দের টাকা দিয়ে ম্যানেজ করেও পার পায়নি ধর্ষক।

থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, প্রায় ৫-৬ মাস যাবৎ সিংগাইরের ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের প্রবাসি আছমা আক্তারের ভাড়া বাড়িতে থেকে ঢাকায় ব্যবসা করছে ধর্ষক বাচ্চু মিয়া। আশুগঞ্জ ভৈরব এলাকা হতে ধর্ষকের স্ত্রী কাকলি আক্তারের বোনের মেয়ের মাধ্যমে নেত্রকোনা জেলার মদন থানার শফিকুলের নাবিলিকা মেয়েকে (১৫) নিজ বাড়িতে তিন পুত্র ও ঘরের যাবতীয় কাজ সামাল দিতে ভাল বেতনের প্রলোভন দেখিয়ে প্রায় ৩ মাস পূর্বে ভাড়া বাড়িতে নিয়ে আসে ধর্ষক বাচ্চু মিয়া। অতপর নিরীহ মেয়েটির সাথে চলে শারীরিক অত্যাচার। তাকে টাকার লোভ দেখিয়ে দেহ ব্যবসায় মনোযোগ দিতে বললে মেয়েটি পালিয়ে যাবার চেষ্টা করে মুক্তির আশায়।  প্রথম পর্বে সেখানে ব্যর্থ হয় মেয়েটি। পরের বার পালিয়ে যাওয়ার পর গত ৮ মার্চ শনিবার অনুমান ভোর সাড়ে ৬ টার দিকে পুনরায় বাচ্চুর ভাড়া বাড়িতে এসে স্থানীয়দের সাথে নিয়ে তার সাথে ঘটে যাওয়া শারীরিক যৌনাচারের বিচার দাবি করেন। মেয়েটির আহাজারিতে সেখানে ধীরে ধীরে বাড়তে থাকে স্থানীয়দের ভীড়। অতপর বাচ্চুর চতুর ও ধূর্তবাজ স্ত্রী কাকলি আক্তার আশপাশের স্থানীয়দের টাকা দিয়ে ম্যানেজ করে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে মেয়েটিকে ঘিরে শুরু হয় নাটক। জোর করে তার বক্তব্য মুঠোফোনে ভিডিও ধারন করে ঐ ধর্ষকের স্ত্রীর পাশের বাড়ির কয়েকজন নারী সঙ্গিরা। ভাড়া বাড়িতে একদিন আটক রেখে বিষয়টি ধামাচাপা দিয়ে মেয়েটি আপোষ মিমাংসীত হতে দেয়া হয় চাপ সাথে করা হয় প্রহার। এক পর্যায়ে জোর খাটিয়ে তাকে আপোস মিমাংসীত হতে বাধ্য করার চেষ্টাকালে খবর পেয়ে সিংগাইর থানার ওসি তৌফিক আজম পুলিশ পাঠিয়ে তাদের পরিকল্পনা ভেস্তে দিয়ে মেয়েটিকে উদ্ধার করে থানা হেফাজতে রেখে তার বাবাকে খবর দিয়ে পরদিন সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত করে মামলা রুজু করে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মেয়েটিকে আদালতে পাঠিয়ে দেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শামসুল হক বলেন, মেয়েটিকে আটক অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসার পর ওসি স্যারের নির্দেশে সংশ্লিষ্ট ধারায় মামলা নিয়ে বাদীনিকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌফিক আজম বলেন, এ বিষয়ে থানায় ধর্ষণ মামলা নেয়া হয়েছে। বাদীনিকে ২২ ধারায় জবানবন্দী দিতে ও মেডিকেল টেষ্টের প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আসামিকে গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান