ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১০-৩-২০২৫ দুপুর ২:৪৯

"দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি"এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ দিবস টি উপলক্ষে আজ ১০ ই মার্চ সকাল দশটায় এক বর্ণাঢ্য র‌্যালী আয়োজন করা হয় র‌্যালী শেষে  ফায়ার সার্ভিস এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল আলম খান, জেলা প্রশাসক, পিরোজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাঁন মুহাম্মদ আবু নাসের, পুলিশ সুপার পিরোজপুর। সভায় সভাপতিত্ব করেন মোঃ আলাউদ্দীন ভূঞা জনী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পিরোজপুর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাইয়ুম হোসেন আঞ্চলিক ব্যবস্থাপক উদ্দীপন পিরোজপুর অঞ্চল, অমিত বিশ্বাস, প্রোগ্রাম অফিসার, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্প। এছাড়াও ফায়ার সার্ভিসের উপ-পরিচালক, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের প্রতিনিধিবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন দুর্যোগের প্রস্তুতি গ্রহণ এই দিবসটির একটি মূল বিষয়। কারণ  দুর্যোগের পূর্বে যতটা প্রস্তুতি গ্রহণ করা যায় এবং সচেতন থাকা যায়, দুর্যোগ পরবর্তী সময় অথবা দুর্যোগ চলাকালীন সময়ে ঠিক ততটাই আমাদের ক্ষতি কম হয়। উক্ত র‌্যালী এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন উদ্দীপন শিশু ও যুব ক্লাবের সদস্যবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪