ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচন ৭ অক্টোবর


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৮-৯-২০২১ দুপুর ১২:১১

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচন আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইভিএমের মাধ্যমে এই ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, ১৬ নম্বর চকবাজার সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। বাছাই হবে ১৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ৭ অক্টোবর। সকল কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ এই ওয়ার্ডের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে শূন্য হয় ওয়ার্ডটি। সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু এ ওয়ার্ড থেকে পরপর ৭ বার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

এই ওয়ার্ডে নির্বাচনী দৌঁড়ে আছেন চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, নগর আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী এনামুল হক দানুর সন্তান নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাজী রাজেশ ইমরান, যুবলীগ নেতা নুর মোস্তাফা টিনু, সেলিম রহমান, গতবারের বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হোসেন ফরহাদ, কায়সার আহমেদ।

জামান / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন