খালে নিখোঁজ ছালেহ আহমেদের ছেলেকে চাকরি দিচ্ছে চসিক
চট্টগ্রাম নগরীর মুরাদপুরে চশমা খালে নিখোঁজ ছালেহ আহমেদের ছেলে সাদেকুর রহিমকে চাকরি দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। চাকরি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের বর্তমান মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
জানা গেছে, ছালেহ আহমেদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার এক ছেলে ও এক মেয়ে। নিখোঁজ হওয়ার পর থেকে ছালেহ আহমেদের পরিবারে নেমে আসে নির্মম কষ্ট। এখন উপার্জন করার মতো তাদের পরিবারে কেউ নেই।
ছালেহ আহমেদের ছেলে সাদেকুর রহমান বলেন, মেয়র ২৬ আগস্ট আমাদের নানুর বাসায় (আছাদগঞ্জ) এসেছিলেন। উনি বলেছিলেন সিটি করপোরেশনে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। তাই ৬ সেপ্টেম্বর সিটি করপোরেশন অফিসে গিয়ে সিভি (জীবন বৃত্তান্ত) জমা দিয়েছি।
এ ব্যাপারে জানতে চাইলে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চেষ্টা করছি একটা চাকরি ব্যবস্থা করার।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট সকালে টানা বৃষ্টিতে মুরাদপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় চশমা খালে পা পিছলে পড়ে পানির তীব্র স্রোতে তলিয়ে যান সবজি ব্যবসায়ী ছালেহ আহমেদ। ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ঘটনার ১৭ দিন পরেও উদ্ধার হননি ছালেহ আহমেদ।
জামান / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই