ভূঞাপুরে খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার
টাঙ্গাইলের ভূঞাপুরে ‘ওএমএস’র ডিলারশিপ না পাওয়ায় খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন আব্দুস ছালাম নামে এক বিএনপি নেতা। তিনি উপজেলার গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ওই বিএনপি নেতা তার দলবল নিয়ে উপজেলা খাদ্য কর্মকর্তার অফিসে সশরীরে এসে খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুলকে এই হুমকি দেন। এসময় অফিস সহকারী হৃদয় ও কম্পিউটার অপারেটর শাহনাজ উপস্থিত ছিলেন।
জানা গেছে , গত ৬ মার্চ উপজেলা পরিষদ হলরুমে উন্মুক্ত লটারির আয়োজন করে উপজেলা প্রশাসন ও খাদ্য কর্মকর্তার কার্যালয়। এতে উপজেলার ৬টি ইউনিয়নের ওএমএস ডিলারশিপ নিয়োগের আবেদনকারীরা অংশ নেন। সেসময় আবেদনকারীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ডিলারশিপ নিয়োগ দেওয়া হয়।
লটারিতে অন্য আবেদনকারীদের মতো গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালামও অংশ নেন। তিনি লটারিতে ডিলারশিপ না জেতায় ক্ষোভে সোমবার সকালে উপজেলা খাদ্য কর্মকর্তা কার্যালয়ে তার দলবল নিয়ে প্রবেশ করে এবং খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুলের হাত কেটে নেওয়ার হুমকি প্রদান করে।
অফিস সহকারী হৃদয় জানান, সকালে আব্দুস ছালাম তার দলবল নিয়ে অফিসে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। পরে লটারির মাধ্যমে গাবসারাতে যারা নিয়োগ পেয়েছেন তাদের ডিও বন্ধ রাখার কথা বলেন এবং তা না হলে খাদ্য কর্মকর্তা স্যারের হাত কেটে নেওয়ার হুমকি দেন। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।
এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুল হক বলেন, হঠাৎ করে অফিসে আব্দুস ছালাম এসে গালিগালাজ ও হুমকি-ধমকি শুরু করে। উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তির ডিও বন্ধ না করলে হাত কেটে ফেলার হুমকি দেন। বিষয়টি উপজেলা নির্বাহী স্যারকে জানিয়েছি।
গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম বলেন, ওই খাদ্য কর্মকর্তা অতিরিক্ত বলেছে। তারসঙ্গে এ ধরণের কোনো ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. পপি খাতুন বলেন, হুমকি দেওয়ার বিষয়টি দেখতেছি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied