মিরসরাইয়ে বাবার বসত ঘরে তালা দিলো ছেলে
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নের প্রবাসীর পিতার বাড়িতে তালা কেটে তালা মারলো তার নিজ সন্তান। ০৮ই মার্চ (শনিবার) ওচমানপুর ইউনিয়নের পূর্ব সাহেবপুর সুলতান আহমেদ মেস্তি বাড়িতে রাতে মিনাহাজ উদ্দিন জুয়েল কয়েকজন সহ গিয়ে প্রবাসীর বাড়ির ঘরের তালা কেটে তারা ঘরে প্রবেশ করে। পরে রাতেই বাড়ি থেকে চলে যাওয়ার সময় সে একটি তালা লাগিয়ে দেয়।
ঘটনার পরবর্তীতে প্রবাসীর দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তার জোরারগন্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। প্রবাসী ছলিম উল্ল্যাহ জানান, আমি একজন রেমিট্যান্স যোদ্ধা। দীর্ঘ ২ যুগের ও বেশি প্রবাস জীবন যাপন করে আসছে। বৈবাহিক সূত্রে তার দুই পরিবার থাকলেও প্রথম স্ত্রীকে আইনগত ভাবে তালাক প্রদান করে ২০০৮ সালে, পরবর্তীতে তিনি একই বছর দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন। এসময় তিনি দেশে আসলে তার দ্বিতীয় স্ত্রী নিয়ে সুন্দর জীবন যাপন করলেও গলার কাটা হয়ে দাড়ায় তার ওরশ জাত সন্তানরা। তারা প্রায় সময় তার বাবা ও তার দ্বিতীয় স্ত্রীকে গাল মন্দ করা সহ প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। তাই প্রবাসী ছলিম উল্ল্যাহ জোরারগঞ্জ থানায় একটি থানায় সাধারণ ডায়েরি করেন।
সরেজমিনে গিয়ে প্রবাসী ছলিম উল্ল্যাহ এর ভাই নুর নবী এর সাথে কথা বললে তিনি জানান তার ভাতিজা জুয়েল গত শনিবার তার সাথে কিছু ছেলে এসে তালা ভেঙ্গে সে একটি তালা ঝুলিয়ে যায়। জুয়েল এর বড় ভাই আমাকেও দেখে নিবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি প্রদান করে।
এই বিষয়ে অভিযুক্ত মিনাহাজ উদ্দিন জুয়েলের জানায়, সে তার বাবাবে একাধিক বার কল করলেও উনি কল না ধরায় সে তালা ভেঙ্গে নতুন তালা লাগিয়ে দেয়।এই বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন সাব্বির মোহাম্মদ সেলিম বলেন,
ওসমানপুর এলাকায় বাবার বসতঘরে তালা দেওয়া ঘটনা অভিযোগ পেয়েছি। শিঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন
জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ
রাঙ্গুনিয়ায় তিন খাবার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার টাকা