খালিয়াজুরীর ধনু নদ থেকে তিন মাছ শিকারীর লাশ উদ্ধার
মাছ শিকারের জন্য বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনের সাথে স্থানীয় লোকজনের সংঘর্ষের দুইদিন পর নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন আসদপুরের আশাখালি ও নাওটানা দিয়ে বয়ে যাওয়া ধনু নদ থেকে ভাসমান অবস্থায় তিনটি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
১০ মার্চ( সোমবার) পৌনে তিনটার সময় তিনটি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান, থানার ওসি মকবুল হোসেন।
লাশগুলি হল- কেন্দুয়ার রোয়াইলবাড়ী এলাকার বজলুর রহমানের ছেলে হৃদয় মিয়া(৩০), আটপাড়ার স্বরমুসিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের রুস্তম আলীর ছেলে শহীদ মিয়া(৫৫),মদনের তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের কু্দ্দুছ মিয়ার ছেলে রোকন মিয়া (৫২)।
গত শনিবার খালিয়াজুরী হাওড়ে দুইটি জলমহাল লুটের চেষ্টা করে আসছিল ইজারাদারেরা অভিযোগ করে আসছিল। বিভিন্ন স্থান থেকে বিভিন্ন যানবাহন নিয়ে আসা হাজারো মানুষ কাঠালজান ও মরাগাং লুট করার জন্য ধনু নদীর পাড়ে এসে জড়ো হয়।
শিকারীদের হাতে ছিল মাছ ধরার উপাদান ও দেশীয় অস্ত্র। পরে ধনু নদী পারাপারের জন্য রসুলপুর ঘাট থেকে নৌকা নিয়ে নদী পারাপারে স্থানীয়রা বাঁধা দিলে শিকারীরা রসুলপুরের দোকানপাট ও বাড়ীঘরে হামলা চালালে এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।
এ সময় রসুলপুরের বিক্ষুব্ধ জনতা শিকারীদের আসা যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগ করে। এতে উভয়পক্ষের প্রায় অর্ধশত আহত হয়। পরে উপজেলা প্রশাসন,সেনাবাহিনী ও পুলিশ আইন শৃংখলা নিয়ন্ত্রনে আনে।
ওসি মকবুল হোসেন জানান,ধারণা করা হচ্ছে শনিবার দিন তারা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করছিল কিন্তু পার হতে না পেরে নদীতে ডুঁবে মারা যায়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী