ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে সিরিঞ্জে টিকার ডোজ ঢুকিয়ে দেয়ার অভিযোগ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৮-৯-২০২১ দুপুর ১:৩২

একটি টিকাদান কেন্দ্রে প্রশিক্ষণ ছাড়া ভায়াল থেকে ভ্যাকসিন নিয়ে সিরিঞ্জে ভরে দেয়ার অভিযোগ উঠেছে এক ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে। এভাবে সিরিঞ্জে টিকা ঢোকানোয় স্বাস্থ্যঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাকিল মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

জানা যায়, গত ৭ আগস্ট দেশব্যাপী করোনা ভাইরাসের গণটিকার প্রথম ডোজ দেয়া হয়। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এই টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডেও এ টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয় বিএডিসিতে। ওই কেন্দ্রে টিকা দিতে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ভেক্সিনেটর নিয়োগ করা রয়েছে। তারপরও ওয়ার্ড কাউন্সিলর শাকিল মিয়া নিজে ভায়াল থেকে সিরিঞ্জে টিকার ডোজ ঢুকিয়ে দেন।

স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, সিরিঞ্জে টিকা ঢোকানোর সময় যদি কোনো ত্রুটি হয়, তাহলে টিকা নেয়া ব্যক্তি স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। প্রশিক্ষণপ্রাপ্ত ছাড়া টিকা দেয়া উচিত নয়।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকিল মিয়া বলেন, আমি টিকা দিতে প্রশিক্ষণপ্রাপ্ত নই। আমি শুধু টিকার খালি ভায়ালে যতটুকু ছিল, তা সিরিঞ্জে ঢুকাচ্ছিলাম। হয়তো এমন সময় কেউ ছবিটি তুলেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বলেন, বিষয়টি আমি অবগত নই। তবে টিকাদান কেন্দ্রে আমাদের কর্মী রয়েছে। তারা ছাড়া অন্য কেউ টিকা দেয়ার নিয়ম নেই।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু