পিরোজপুরে উদ্দীপন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে রমজান খাদ্য সামগ্রী বিতরণ
পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে সুবিধা বঞ্চিত দরিদ্র ২০০ পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মুসলিম এইড ইউকে এর আর্থিক সহায়তায় মঙ্গলবার সকালে সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপন খাদ্য সামগ্রী বিতরণ করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ।
উদ্দীপন পিরোজপুর জোন এর জোনাল ব্যবস্থাপক শহীদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শত বিশ্বাস, নূরুন্নাহার স্বপ্না ম্যানেজার উদ্দীপন প্রধান কার্যালয়, কাইয়ুম হোসেন আঞ্চলিক ব্যবস্থাপক উদ্দীপন পিরোজপুর অঞ্চল। এছাড়াও মুসলিম এইড প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন খান, বেল্লাল হোসেন, উদ্দীপন কমিউনিট রিলেশন অফিসার (সামাজিক উন্নয়ন কর্মসূচি) ফাহমিদা আফরোজ, উদ্দীপন সদর শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান সহ উদ্দীপন ও মুসুলিম এইড এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনা করেন অমিত বিশ্বাস প্রোগ্রাম অফিসার উদ্দীপন পিরোজপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন উদ্দীপন পবিত্র রমজান মাসে দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মহতি উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের সব সেক্টর হতে বিপদগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। খাদ্য সহায়তার পাশাপাশি মানুষের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোকে আরো বেশি কাজ করতে হবে।এসময় প্রতি পরিবারের মাঝে ২০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি খেজুর, ১ প্যাক নুডুলস, ৩ কেজি আলু, পেঁয়াজ ২ কেজি, মুড়ি ২ কেজি, তেল ২ লিটার, লবন ১ কেজি, ছোলা ১ কেজি বিতরণ করা হয়।উদ্দীপন পিরোজপুর অঞ্চলের বিভিন্ন শাখার উদ্যোক্তা উন্নয়ন ব্যবস্থাপক, এফসিও এবং হিসাব রক্ষকগণ অনুষ্ঠান অয়োজনে সার্বিক সহায়তা প্রদান করেন।
এমএসএম / এমএসএম
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ