লোহাগড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় মামলা, গ্রেফতার ২
নড়াইলের লোহাগড়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পান্নু মোল্লা (৩৮) ও তার ভাবী শারমিন আক্তারকে (৩২) আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার বিকালে ওই শিশুর মা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত পান্নু মোল্যা উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়া গ্রামের সোনা মোল্যার ছেলে এবং শারমিন আক্তার তার বড় ভাই বাবু মোল্যার স্ত্রী ।
মামলার এজাহার ও ওই শিশুর পরিবার সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১ টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই শিশুটি পান্নু মোল্যার বাড়ীতে বরই কুড়াতে গেলে পান্নু মোল্যা তাকে ডেকে নিয়ে ঘরের ভেতর ধর্ষণের চেষ্টা করে। শিশুটি বাড়িতে গিয়ে এ বিষয়টি তার পরিবারকে জানায়। পরিবার মামলা করার উদ্যোগ নিলেও স্থানীয় মাতুব্বররা শিশুটির মাকে মামলা করতে বাধা দেয়। পরে শিশুটির মা বাদী হয়ে সোমবার বিকালে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।
ওই শিশুর পিতা মাহাবুর মোল্যা মোবাইল ফোনে জানান, আমার ছোট শিশু মেয়েটি পান্নু মোলার বাড়িতে বরই কুড়াতে যায়। এ সময় বাড়ীতে কেউ না থাকায় পান্নু মোল্যা তাকে ঘরের ভিতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি কাউকে না বলার জন্য পান্নুর ভাবী শারমিন আমার মেয়েকে শাসিয়ে দেয়। পরে আমি বিষয়টি জানতে পারি। কিন্তু গ্রামের মাতুব্বর তজি মোল্যা ও ওবায়দুর এ ঘটনায় মামলা না করে স্থানীয় পর্যায়ে মিমাংশার কথা বলে আমাদের থামিয়ে রাখে। পরে সোমবার আমার স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, মামলা দায়েরের পর সন্ধ্যায় আসামী পান্নু মোল্যা ও তার সহযোগী বড় ভাবী শারমিন আক্তারকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত