ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে ৪ মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১১-৩-২০২৫ দুপুর ৩:১

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চার মাদকসেবীকে জেল জরিমানা করা হয়েছে ।মঙ্গলবার (১১ মার্চ) হাটহাজারী পৌরসভার আব্বাসিয়ার পুল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিক্তিতে হাটহাজারী পৌরসভার আব্বাসিয়ারপুল নামক স্থানে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাটহাজারী (সার্কেল) এর পরিদর্শক  এস এম আলম খাঁনের সহযোগিতায় উল্লেখিত চারজনকে মাদকাসক্ত অবস্থায় হাতেনাতে ধরা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ২৫ গ্রাম মাদকদ্রব্য (গাজা) উদ্ধার করা হয়। পরে তাদের চারজনকে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে দুইশত টাকা করে জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

সাজাপ্রাপ্তরা হলেন, পৌরসভার কড়িয়ার দিঘীর পাড় এলাকার উকিল বাড়ির মো.নুরুল ইসলামের পুত্র মো:রুবেল (২৫),পৌরসভার চন্দ্রপুর গ্রামের রবি বনিকের পুত্র রাখাল বনিক(৩১), পৌরসভার আদর্শ গ্রামের মো.শামসুল আলমের পুত্র আব্দুল আজিজ (৩৪) এবং সিলেট জেলার জাফলংয়ের রোহিঙ্গাহাট এলাকার মৃত আবদুল লতিফের পুত্র মো.জহিরুল ইসলাম (৩৭)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ