ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মোহনগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১১-৩-২০২৫ দুপুর ৩:২৬

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহীন খান পাঠান ওরফে রেনু পাঠানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে সোমবার দিবাগত রাত ১টার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তারকৃত রেনু পাঠান পৌরশহরের টেংগাপাড়া এলাকার মৃত হাজী মুসলিম উদ্দিন খান পাঠান ওরফে দারোগ আলীর ছেলে।

পুলিশ জানায়, রেনু পাঠানের বিরুদ্ধে মাদকের ৮টি মামলা রয়েছে। ২০২৩ সালের জুন মাসে করা মাদকের একটি মামলায় আদালত রেনু পাঠানকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। গত বছরের মার্চে এ রায় ঘোষণার করা হয়। তারপর থেকে তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদে ওসি মো. আমিনুল ইসলামের নেতৃত্বে গত সোমবার দিবাগত রাতে শহরের টেংগাপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।  মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা