ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

PKSF এর প্রোগ্রাম ম্যানেজার জি এম হুমায়ুন আজম এর SDI বিডি ওয়াস প্রকল্পের কার্যক্রম পরিদর্শন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১১-৩-২০২৫ দুপুর ৩:২৭
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) (বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা। উক্ত সংস্থার আর্থিক সহযোগিতায় সন্দ্বীপে এসডিআই কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করে আসছে। তার মধ্যে বাংলাদেশ রুরাল ওয়াটার,স্যানিটেশন এন্ড হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রকল্প সংক্ষেপে বিডি ওয়াস অন্যতম একটি প্রকল্প। সেটির মাঠ পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে এসেছেন PKSF এর প্রোগ্রাম ম্যানেজার জি এম হুমায়ুন আজম।মাঠ পরিদর্শনের সময় ওনার সঙ্গে ছিলেন এসডিআই সন্দ্বীপ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামাল হোসেন।গত ২ দিন সন্দ্বীপে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই) এর ৬ টি ব্রাঞ্চ অফিসের আওতাধীন মাঠ পর্যায়ে  কার্যক্রম পরিদর্শন শেষে আজ ১০ মার্চ বিকালে এসডিআই সদর ব্রাঞ্চে সন্দ্বীপের  সকল শাখার বিএমদের নিয়ে  উক্ত প্রকল্পের কাজের অগ্রগতি ও প্রাপ্ত ফাইন্ডিংস এর আলোকে এক সভায় তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভা শেষে  এসডিআই এর পক্ষ থেকে  ওনার সন্মানে ইফতারের আয়োজন করা হয়।
 
সভায় তিনি  বলেন সন্দ্বীপ উপজেলার অনগ্রসর গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরাপদ পানি ব্যবহার, পয়ঃনিষ্কাশনসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। রোগমুক্ত একটি সুন্দর পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে নির্দিষ্ট কর্ম এলাকায় বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে লক্ষিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ত্বরান্বিত হবে। তার জন্য নিরাপদ ব্যবস্থাপনা টয়লেট নিশ্চিত করতে হবে, যা হবে দুই ট্যাংকি বিশিষ্ট, তাতে থাকবে পর্যাপ্ত রার্নিং ওয়াটার এবং সে টয়লেট হবে এটাচড বা ঘর সংলগ্ন কোন নিরাপদ জায়গায়।তাহলে নারী, প্রতিবন্ধী ও বৃদ্ধদের জন্য খুবই নিরাপদ ও টেকসই হবে সেটি।পাশাপাশি ওয়াস বিষয়ক ক্যাম্পেইন  চলমান থাকতে হবে। আর সে কার্যক্রমে দীর্ঘস্থায়ী করতে হলে এই বছরের টার্গেট অনুয়ায়ী সকল কার্যক্রম ১০০% প্রাক্কলন ব্যায় অনুযায়ী নিশ্চিত করা খুবই জরুরী।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ