ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খুবিতে আজ স্বাধীনতা দিবস ও রমজান উপলক্ষে ইফতার ও প্রীতিভোজ


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১১-৩-২০২৫ দুপুর ৪:৫

খুলনা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস-২০২৫ এবং ইফতার আয়োজন-২০২৫ উপলক্ষে হল কর্তৃপক্ষ বিশেষ প্রীতিভোজ ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে। ১১ মার্চ মঙ্গলবার, বিশ্ববিদ্যালয়ের তিনটি ছেলেদের হল ও দুটি মেয়েদের হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয়। এতে প্রায় ৬,০০০ শিক্ষার্থীর জন্য খাবারের ব্যবস্থা করা হয়।

এ প্রসঙ্গে খান বাহাদুর আহ্ছানউল্লা হলের আবাসিক শিক্ষার্থী, ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের মিনহাজুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের আয়োজন আমাদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করে। শিক্ষার্থীদের একত্রিত করার পাশাপাশি এটি হল জীবনের সুন্দর একটি অভিজ্ঞতা।”

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট কাউন্সিল সভাপতি ও খান জাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. খসরুল আলম বলেন, “প্রতি বছরের ন্যায় এ বছরও  আমরা প্রীতিভোজের আয়োজন করছি।এখানে হলের আবাসিক অনাবাসিক সকল শিক্ষার্থী অংশগ্রহণ করবে।শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন শুধু তাদের মানসিক প্রশান্তিই এনে দেয় না, বরং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতিও বাড়ায়।”

হল সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ইফতারের পাশাপাশি রাতের খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা মিলিতভাবে এক আনন্দঘন পরিবেশ উপভোগ করতে পারেন।

এমএসএম / এমএসএম

বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত