ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

খুবিতে আজ স্বাধীনতা দিবস ও রমজান উপলক্ষে ইফতার ও প্রীতিভোজ


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১-৩-২০২৫ দুপুর ৪:৩৮

খুলনা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস-২০২৫ এবং ইফতার আয়োজন-২০২৫ উপলক্ষে হল কর্তৃপক্ষ বিশেষ প্রীতিভোজ ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে। ১১ মার্চ মঙ্গলবার, বিশ্ববিদ্যালয়ের তিনটি ছেলেদের হল ও দুটি মেয়েদের হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয়। এতে প্রায় ৬,০০০ শিক্ষার্থীর জন্য খাবারের ব্যবস্থা করা হয়।

এ প্রসঙ্গে খান বাহাদুর আহ্ছানউল্লা হলের আবাসিক শিক্ষার্থী, ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের মিনহাজুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের আয়োজন আমাদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করে। শিক্ষার্থীদের একত্রিত করার পাশাপাশি এটি হল জীবনের সুন্দর একটি অভিজ্ঞতা।”

খানবাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান বলেন, আমরা রাতের উন্নতমানের খাবারের পাশাপাশি ইফতারি জন্য দুই ধরনের চপ, জিলাপি, ছোলা-মুড়ি, খেজুর, আঙ্গুর, মোজা, বিশুদ্ধ পানি ও জুসের ব্যবস্থা করা হয়েছে। স্বাধীনতা দিবস আনন্দের দিন রমজান মাস মাগফিরাত বয়ে আনে এই দুইকে এক করে ছাত্র-শিক্ষক বিশ্ববিদ্যালয় বন্ধের আগে একটি আনন্দঘন মুহূর্ত পার করার জন্য এই আয়োজন।

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট কাউন্সিল সভাপতি ও খান জাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. খসরুল আলম এ বিষয়ে বলেন, “প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা প্রীতিভোজের আয়োজন করছি।এখানে হলের আবাসিক অনাবাসিক সকল শিক্ষার্থী অংশগ্রহণ করবে।শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন শুধু তাদের মানসিক প্রশান্তিই এনে দেয় না, বরং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতিও বাড়ায়।”

হল সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ইফতারের পাশাপাশি রাতের খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা মিলিতভাবে এক আনন্দঘন পরিবেশ উপভোগ করতে পারেন।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য