ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

খুবির জুনিয়রের বিরুদ্ধে সিনিয়রের মারধরের অভিযোগ, তদন্তে প্রশাসন


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১-৩-২০২৫ বিকাল ৫:৩৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে একই ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. জাকিরুল ইসলাম সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।  

অভিযোগপত্রে জাকিরুল উল্লেখ করেন, গত ৮ মার্চ রাত ১০টা ২০ মিনিটের দিকে খান বাহাদুর আহসানউল্লাহ হলের সামনে চা-জুসের দোকানের কাছে ২১ ব্যাচের এক শিক্ষার্থীর সঙ্গে তার কথাকাটাকাটি হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। এর জের ধরে পরবর্তী রাত ১০টা ৫০ মিনিটের দিকে ২১ ব্যাচের ১০-১১ জন শিক্ষার্থী বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের উত্তর ব্লকের তৃতীয় তলায় এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেছেন তিনি।  

ঘটনার প্রত্যক্ষদর্শী ও গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী সৈকত বলেন, ‘আমি রুমের মধ্যে ছিলাম। বাইরে চিৎকার শুনে বের হয়ে দেখি, কয়েকজন মিলে জাকিরকে টানাটানি করে মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। জাকির যেতে চাইছিল না, তখন ওদের মধ্যে একজন তাকে কিল-ঘুষি মারে এবং গালাগাল দেয়।’  

রসায়ন ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী আরিফ বলেন, ‘আমি দেখি, হলে কয়েকজন জুনিয়র শিক্ষার্থী জাকিরকে ধাক্কাচ্ছে। আমি তাদের থামিয়ে নিজেদের মধ্যে মীমাংসা করতে বলি। কিন্তু তারা জানায়, এটি তাদের ডিসিপ্লিনের বিষয়।’  

অভিযুক্ত শিক্ষার্থীরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তারা দাবি করেছেন, প্রাণনাশের হুমকির কোনো ঘটনা ঘটেনি এবং বিষয়টি নিজেদের মধ্যেই মীমাংসা করবেন।  

এদিকে, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের প্রভোস্ট ড. মো. সফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার কিছু সত্যতা পাওয়া গেছে। তদন্ত কমিটি গঠন করে বিস্তারিত যাচাই করা হবে।’  

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত বলেন, ‘আমরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হবে এবং রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এমএসএম / এমএসএম

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি