জামালপুরে আইনজীবী ও শিক্ষার্থীদের পাল্টা-পাল্টি কর্মসূচি
জামালপুরে আদালতে ধর্ষণ মামলার আসামির বয়স কমানো নিয়ে আইনজীবী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টা পাল্টি কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে আদালত চত্ত্বরে মানববন্ধন করেন জেলা আইনজীবী সমিতি ।অপরদিকে বেলা ১২ টার দিকে আশেক মাহমুদ কলেজে মুখে কালো পতাকা বেঁধে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
আইনজীবী সিমিতির নেতারা বলেন, গতকাল দুপুরে ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আদালতে এসে আইনজীবীদের উপর হামলা করে। এতে আহত হোন বেশ কয়েকজন আইনজীবী। কয়েকজন ছাত্রের অযৌক্তিক দাবি মেনে না নেয়ায় আদালতে বিচার ব্যবস্থাকে ব্যাহত ও বিচার অঙ্গনকে কুলোষিত করার জন্য এই হামলা হয়েছে বলে দাবি আইনজীবীদের। তাই অতি দ্রুত এসব অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন।
অপরদিকে শিক্ষার্থীরা বলেন, গতকাল এক প্রতিবন্ধী নারীর ধর্ষণের মামলার আসামির জন্ম নিবন্ধন জালিয়াতি করে বয়স কমানোর বিষয়ে আদালতে শান্তিপূর্ণভাবে আইনজীবীদের সাথে কথা বলার জন্য যাওয়া হয়েছিলো৷ কিন্তু তাদের উপর হামলা করে বসে আইনজীবীরা। তাই এই হামলার তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে এই ব্যাপারে জড়িত প্রত্যেকের ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি করেন বক্তারা। এছাড়া আদালত প্রাঙ্গনে হামলার দায় স্বীকার করে নারী ও শিশু বিষয়ক পাবলিক প্রসিকিউটরসহ প্রত্যেকজন পিপি, এপিপির ছাত্র-জনতার কাছে ক্ষমা চাওয়ারও কথা বলেন তারা।
আদালত চত্ত্বরে সংঘর্ষের ঘটনায় এখনো কোন মামলা হয়নি৷
এমএসএম / এমএসএম
বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড