ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নেত্রকোনা দুর্গাপুরে খামারের পাহাড়াদারকে হত্যা করে গরু লুট, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১১-৩-২০২৫ বিকাল ৫:৫৪

নেত্রকোনার দুর্গাপুরে খামারের পাহাড়াদারকে হত্যা করে ৭ গরু লুটের ঘটনায় যুবদল নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তারকৃতরা হলেন,দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আব্দুল আওয়াল (৩২), একই ইউনিয়নের রামবাড়ি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে দোলন মিয়া(২৮) ও মহর আলীর ছেলে আব্দুল মান্নান (৪২)। 

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সুপার মীর্জা সায়েম মাহমুদ এ তথ্য জানান। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। 
এরআগে গত সোমবার তাদের জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে জড়িত সন্দেহে  প্রথমে দোলন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে অপর দুইজনকে গ্রেপ্তার করা হয়। দোলনকে গতকাল সোমবার আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। 

গ্রেপ্তারদের দেয়া তথ্যের বরাতে পুলিশ সুপার বলেন, হত্যা ও ডাকাতিতে ৬ থেকে ৭ জন অংশ নেয়। তারা পাহারাদার জয়নাল উদ্দিনকে খামারের গরুর খড়ের ঘরে সিমিন্টের খুটির সাথে হাত,গলায় কালো ফিতা ও মুখে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে খামারের ৭টি গরু পিকআপে তুলে নিয়ে যায়। বাকিদের গ্রেপ্তার, গরুগুলো উদ্ধারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।

এদিকে গ্রেপ্তারের ঘটনায় যুবদল নেতা আব্দুল আওয়ালকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করে উপজেলা যুবদল। উল্লেখ্য- গত বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ী গ্রামে ওই খামারের পাহারাদার জয়নাল উদ্দিনকে হত্যা করে ৭ গরু লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের ধরতে মাঠে নামে পুলিশ। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা