নওগাঁয় অবৈধ ইট ভাটা ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন
নওগাঁর রানীনগর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি ইটভাটার কিলন এক্সকেভেটর দিয়ে আংশিক ভেঙ্গে দেয়া হয়। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১ টায় রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত মেসার্স রাহিদ এন্টারপ্রাইজ ও মেসার্স রিফাত ব্রিকস নামক দুইটি ইটভাটার কিলন এক্সকেভেটর দিয়ে আংশিক ভেঙ্গে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় । এছাড়া, মেসার্স রাহিদ এন্টারপ্রাইজ এর নিকট থেকে ২০ হাজার টাকা এবং মেসার্স রিফাত ব্রিকস্ এর নিকট হতে ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
জানা যায়, মেসার্স রাহিদ এন্টারপ্রাইজ ও মেসার্স রিফাত ব্রিকস নামক দুইটি ইটভাটা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে। অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের অংশ হিসাবে, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর সার্বিক নির্দেশনায় এই অবৈধ ইটভাটা দুটির চিমনি ও কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল বলেন, শুধু রানীনগর উপজেলায় নয় জেলায় থেকে যে সকল পরিবেশ বিনষ্টকারি অবৈধ ইট ভাটা গুলো রয়েছে সকল ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া উচিৎ। তিনি আরও বলেন শুধু ২/১ টি ইট ভাটা ভেঙ্গে জনগণকে আইওয়াশ দেখালে চলবে না।
এই অভিযান পরিচালনা করেন, জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান ও আব্দুল্লাহ বিন জিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, আনসার বাহিনী ও ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা প্রদান করেন।
নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান