কোটালীপাড়ায় দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি, বুদ্ধি প্রতিবন্ধীকে হত্যা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিনে দুপুরে চুরি করতে এসে পিয়াস মজুমদার (২৩) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের ডেন্টাল চিকিৎসক পল মজুমদারের ছেলে। গত মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে। সরেজমিনে জানাযায়, মা-বাবা কাজের সুবাদে বাহিরে থাকায় নিহত যুবক একাই বাড়িতে অবস্থান করছিলেন। এ সুযোগে ঘরে ঢুকে নিহতের হাত পা বেঁধে হত্যা করে আলমিরা ভেঙ্গে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় চোর চক্র।
নিহতের বাবা পল মজুমদার সাংবাদিকদের বলেন- আমরা স্বামী-স্ত্রী দুজনই কর্মস্থলে ছিলাম, আমি চেম্বার থেকে বেলা ১২ টার দিকে বাড়ী ফিরে দেখি হাত-পা বাঁধা গলায় ওড়না পেচানো অবস্থায় খাটের ওপর শুয়ে আছে আমার ছেলে, ডাকাডাকি করে এক পর্যায়ে হত্যাকান্ডের বিষয়টি বুঝতে পারি, আমার ঘরে ২ লক্ষ ৫০ হাজার টাকা ছিলো ভাংচুর করে টাকা গুলো নিয়ে গেছে, আমার ধারনা চোরদের চিনে ফেলায় ছেলেটাকে হত্যা করেছে, আমি তদন্ত পূর্বক এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই। কুশলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মিয়া ঠান্ডা জানান- খবর পেয়ে এসে ঘটনা দেখতে পাই, ঘরে থাকা আড়াই লক্ষ টাকা চুরি করতে এসে চোরদের চিনে ফেলায় পূর্ব পরিকল্পিতভাবে ছেলেটাকে হত্যা করা হয়েছে। জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুবুল আলম ও সরোয়ার আলম ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ