ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক দেলোয়ার হোসেন গ্রেফতার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১২-৩-২০২৫ দুপুর ২:৩৮

দক্ষিনখান থানার কাওলা এলাকায় ডমিনেশন পেট্রোল এর সময় দেলোয়ার হোসেনকে উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক গ্রেফতার করা হয়। 

বুধবার ১২ই মার্চ সকালে আর্মি ক্যাম্প সূত্রে বিষয় টি নিশ্চিত করছে। এতে জানা যায় দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। ডমিনেশন প্রেট্রোল চলাকালীন সময়ে ১১ই মার্চ ২০২৫ তারিখ রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প  দক্ষিণখান থানার কাওলা এলাকা থেকে চাঁদাবাজি, অপহরণ, খুনের চেষ্টা ও রাজনৈতিক সংক্রান্ত ১৩ টি মামলার আসামী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। উল্লেখ্য যে, তার বিরুদ্ধে স্থানীয়দের কাছ থেকে প্রায়ই চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্নের জন্য দক্ষিণখান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন