কুড়িগ্রামে শিশুদের সুরক্ষা নিশ্চিত ও নির্যাতনকারীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য স্মারকলিপি প্রদান
শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং শিশু সুরক্ষা নিশ্চিতের জন্য ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) কুড়িগ্রাম শাখা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার দুপুরে এনসিটিএফ কুড়িগ্রাম জেলা শাখার সদস্যদের উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) উত্তম কুমার রায় ও পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মাহফুজুর রহমানকে এ স্মারকলিপি প্রদান করে।
এনসিটিএফ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মার্জিয়া মেধার স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, কুড়িগ্রামসহ বিভিন্ন সময় দেশের বিভিন্ন জেলায় ঘটে যাওয়া শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন ও শিশু অধিকার লঙ্ঘনের জন্য শিশুরা ভীষণভাবে চিন্তিত ও ব্যথিত। আজকের শিশুই যেখানে আগামী দিনের ভবিষ্যত, সেই ভবিষ্যত প্রজন্ম দিন কাটাচ্ছে ভয়ের মধ্যে ও প্রতিদিন শিশু নির্যাতনের বিভিন্ন ঘটনা সামনে আসায় শিশুরা ভীষণভাবে উদ্বিগ্ন ও চিন্তিত। এই সকল ঘটনার বিরুদ্ধে শিশুরা তীব্র নিন্দা জানায়। এ ছাড়াও ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার শিকার জীবিত শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনের নিরাপত্তা প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। শিশু ধর্ষক, নির্যাতনকারী এবং এর সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও শিশু অধিকার লঙ্ঘনের সাথে জড়িত সকল ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানায়, যাতে ভবিষ্যতে কেউ শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে সাহস না পায়।
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এর সকল শিশুর পক্ষ থেকে কুড়িগ্রাম জেলায় সকল শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শিশু নির্যাতন এবং সহিংসতা বন্ধ ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের জোর দাবি জানায়।
এমএসএম / এমএসএম
পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ
মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কের সৌন্দর্য উপভোগে বিদেশী পর্যটক
নোয়াখালীর কবিরহাটে প্রধান শিক্ষকের অনিয়ম ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে ভ্রমণকর জালিয়াতির অভিযোগে ৭ ভারতীয় আটক
দুমকিতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫ যুবক
ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
কক্সবাজার থেকে চাঁদপুরের তিন যুবলীগ নেতা গ্রেপ্তার
নেত্রকোণার মদনে ১১ বছরের মাদ্রাসার শিক্ষার্থী ধর্ষণের অন্তঃসত্ত্বা মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ডে রায় দিয়েছে আদালত
লালমনিরহাটে কলা খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটি'র প্রকল্প
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ওয়ার্ড সভাপতি মরদেহ উদ্ধার
ধুনটে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১