ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বাচ্চা অপহরণকৃত মামলার আসামিদের ৩৬ ঘণ্টাই গ্রেফতার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১২-৩-২০২৫ দুপুর ৪:১৭

বাচ্চা অপহরণকৃত মামলার ০৪ জন আসামিদেরকে ৩৬ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-১৩ একটি আভিযানিক দল। 
১২ ই মার্চ দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)এর অপস্ এন্ড মিডিয়া অফিসার সালমান নূর আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয় টা নিশ্চিত করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়। গত ০৯ মার্চ ২০২৫ তারিখ দুপুর বেলায় জনৈক মোছাঃ হাসি আক্তার  শিশু ছেলে সায়ান আহামেদ (২ মাস ১৭ দিন) কে অসুস্থতাজনিত কারনে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। ১০ মার্চ ২০২৫ তারিখ  সন্ধ্যায় ভিকটিমের মা হাসি আক্তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে শিশু ছেলে ভিকটিম সায়ান আহমেদ’কে পাশে থাকা অপরিচিত একজন মহিলার কাছে রেখে ওয়াশরুমে যায়। ভিকটিমের মা ওয়াশরুম থেকে আসার পর উক্ত অপরিচিত মহিলাকে সহ ছেলে সায়ান আহামেদ’কে দেখতে না পেয়ে আশে-পাশে খোঁজাখুঁজি করে পায় না। এতে মা হাসি বুঝতে পারে  উক্ত মহিলা অন্যান্যদের সহায়তায়  সায়ানকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় সায়ানের পিতা- মোঃ শিমুল ইসলাম বাদী হয়ে ঠাকুরগাঁও জেলার সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হয়। বর্ণিত বাচ্চা চুরির পলাতক আসামীদেরকে গ্রেফতারে ঠাকুরগাঁও জেলার সদর থানা পুলিশ র‌্যাব-১ এর কাছে আইনগত সাহায্য কামনা করলে র‌্যাব-১ এবং র‌্যাব-১৩ এর আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। 

এরই ধারাবাহিকতায় গত ১২ মার্চ ২০২৫খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে   আসামী ১) সোনালী আক্তার শিরিন ২। মোঃ রাজু কবিরাজ ৩। মোঃ লিটন মিয়া  ৪। মোছাঃ লাভলী বেগম ’দেরকে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মুলাইদ এলাকা থেকে  গ্রেফতার করে এবং তাদের হেফাজত  ভিকটিম সায়ান আহামেদ’কে উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার