ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দোহাজারীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালক ও শিক্ষার্থীসহ তিনজন নিহত,আহত-১


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ১:৫১
চট্টগ্রাম চন্দনাইশে দোহাজারীতে পূরবী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ স্কুলে পড়ুয়া দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় অটোরিকশায় থাকা আরো দুই যাত্রী গুরতরে আহত হয়েছে। গত ১৩ই মার্চ (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভা চত্বরে এই দূর্ঘটনা সংগঠিত হয়। নিহতরা হলেন জামিরজুরি এলাকার মৃত আমানত উল্লাহর ছেলে অটোরিকশা চালক রুহুল আমিন (৪৫) ও পাঠশালা পাবলিক স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র জসিম উদ্দিনের ছেলে ওয়াকার উদ্দীন আদিল(১৩) ও পাঠশালা পাবলিক স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী মোছাম্মৎ রিজভী আকতার।আহতরা হলেন জামিরজুরি এলাকার আবদুল্লার মেয়ে এবং একই বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী তুহিন আকতার। এই সড়ক দূঘটনায় ২জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করলেও আহত অন্য দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে রিজভী আকতার মৃত্যুবরণ করেন। এব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান,আজ সকালে বান্দরবান থেকে চট্টগ্রাম অভিমুখী পূরবী বাসটি (যার রে:জি:নং-ঢাকা মেট্রো ব ১১-৫৯৬৩) খুবই দ্রুত গতিতে দোহাজারী পৌরসভা চত্বরে পৌছালে,বাসটির আগে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রিকশা চালক ও এক শিক্ষার্থী নিহত হয় এবং পরে চমেক হাসপাতালে আরো একজনসহ মোট তিনজন নিহত হয়। ঘটনাস্থল থেকে গাড়িটি আটক করে থানায় নিয়ে আসলেও গাড়ির ড্রাইভার পলাতক রয়েছে।
 
 

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২