ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারী উপজেলা নির্বাচন অফিসের মানববন্ধন কর্মসূচী পালন


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ২:৩৭

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশনের অধীন থেকে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসের সামনে স্ট্যান্ড ফর এনআইডি শিরোনামে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  এ কর্মসূচির কারণে নির্ধারিত সময়ের জন্য উপজেলা নির্বাচন অফিসের সব কার্যক্রম বন্ধ ছিল।

এসময় কর্মসূচিতে উপজেলা নির্বাচন অফিসার পরান্টু চাকমা, অফিস সহকারী খলিলুর রহমান, ডাটা এন্ট্রি অপারেটরসহ উপজেলা নির্বাচন অফিস ও উপজেলার অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ সকল  সেবা প্রার্থীরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধন কর্মসূচীতে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাচন অফিসার পরান্টু চাকমা বলেন, ‘জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সরিয়ে নতুন কমিশনের অধীনে নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে আমরা মানববন্ধন  কর্মসূচি পালন করছি। দাবি না মানা হলে আমরা কেন্দ্র ঘোষিত পরবর্তী কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানান তিনি ।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ