ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

লাগাতার আন্দোলনের ডাক

সাংবাদিকের উপর হামলায় উত্তাল দশমিনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ৩:৫৩

পটুয়াখালীর দশমিনায় আল-মামুন নামে এক ঠিকাদার কর্তৃক সাংবাদিকের উপর হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে উপজেলার পরিবেশ। ইতিমধ্যে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ভাইরাল হয় হামলার ভিডিও। ঘটনার পর নিন্দায় ফেটে পড়েছেন ছাত্রদল,যুবদল, গণঅধিকার পরিষদ,ছাত্র শিবির, হেফাজতে ইসলাম,ইসলামী আন্দোলন,শিক্ষক সমাজসহ সাংবাদিক এবং সাধারণ নাগরিকরা। বৃহস্পতিবার সকালে হামলার প্রতিবাদে মানববন্ধনে নামেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকরা। এসময় অভিযুক্ত ঠিকাদারকে গ্রেফতার দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।

জানা যায়, উপজেলা পিআইও অফিসের আওতায় বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী ধোপা বাড়ির সামনে একটি ব্রিজের নির্মাণ কাজ চলছিল। বুধবার ব্রিজের ঢালাইয়ের ব্যাপক অনিয়মের অভিযোগ এনে দৈনিক বিজের সাংবাদিক হাসান মোল্লাকে জানান স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে ওই সাংবাদিক ঢালাইয়ে সিমেন্ট পাথরের মিশ্রণের আদর্শ অনুপাত ঠিক নেই দেখতে পান। পরে, সেখানে উপস্থিত ঠিকাদারী প্রতিষ্ঠান এম কর্পোরেশনের আল-মামুনের কাছে অভিযোগের বক্তব্য নিতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিক হাসান মোল্লাকে গালমন্দসহ মারধর করেন।

 হামলার একটি ভিডিও ফেসবুকে ছড়ালে বুধবার থেকেই ক্ষোভে উত্তাল হয় ওঠে দশমিনার পরিবেশ। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সচেতন নাগরিক ও উপজেলা যুব সমাজের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদল নেতা আবুল বশার, হেফাজত ইসলামের সভাপতি এইচ কে এম ওবায়দুল্লাহ হামজা, ছাত্রঅধিকার পরিষদের আল আমিন, উপজেলা শিবিরের সভাপতি জুবায়ের, মুহাঃ ইমরা হোসাইন, মুহাঃ রাকিবুল ইসলাম, জাকির হোসাইন, হাসানুজ্জামান, আঃ সালাম,মাওঃ রুহুল আমিন,শিক্ষক সাইফুর রহমান, মাওঃ রিদুয়ান আল কাউসার, হাঃ শামিম হোসাইন প্রমুখ। মানববন্ধনে বক্তারা অভিযুক্ত ঠিকাদারকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। অন্যথায় লাগাতার আন্দোলনের হুশিয়াড়ি দেন। মানববন্ধন শেষে ইউএনও বরাবরে স্মারক লিপি দেয়া হয়।

এমএসএম / এমএসএম

মান্দায় বরখাস্তের ৯ দিনের মাথায় স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম

জামায়াত ইসলামী থেকে নির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বিলপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি ঘোষনা

বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪০

কেশবপুর প্রেসক্লাব অবৈধ দখল মুক্ত করার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান

রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হতে চান রাশিদা বেগম

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি

বরিশাল কীর্তনখোলা নদীতে ভেঙে পরেছে উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন

বাঘায় স্কুল সময়ে তালাবদ্ধ সোনাদহ উচ্চ বিদ্যালয়, তদন্তের নির্দেশ ইউএনও'র

বরিশাল আগৈলঝাড়ায় উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করেছে এসআরবি

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত তালিকা প্রকাশ

পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক