ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

লোহাগড়া ভূমি কর্মকর্তার কোটি কোটি টাকার অবৈধ সম্পদ, ভুক্তভোগীদের গণস্বাক্ষরকৃত অভিযোগ দুদকে


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ৪:৩০

নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) মো. ইউনুছ শেখের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ঘুষ ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা তার লোহাগড়া ইউনিয়ন ভূমি অফিস থেকে অপসারণ এবং অবৈধ সম্পদের তদন্তের দাবিতে দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ ঢাকা ও খুলনা বিভাগীয় বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষরকৃত অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ভুক্তভোগীরা এই অভিযোগপত্র ডাকযোগে জমা দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মো.ইউনুছ শেখের গ্রামের বাড়ি  উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। তার পারিবারিক অবস্থা আগে শোচনীয় থাকলেও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পদে যোগদানের পর থেকেই তার জীবনযাত্রায় নাটকীয় পরিবর্তন ঘটে। ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও সরকারি জমি আত্মসাতের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, জয়পুর মৌজার এসএ ৫৫০ খতিয়ানের ৩৪০২ ও ৩৪৩২ নং দাগের খাস জমি তিনি অবৈধভাবে নিজের নামে নামজারি করে আরএস রেকর্ড করেছেন। ১৯৯৯ সালের ২৮ জুন M/C কেস নং ১১৯/IX-II/৯৮-৯৯ এর মাধ্যমে নিজের এবং মেয়ের শ্বশুরের নামে এই নামজারি করান। সরকারি জমি আত্মসাৎ করে ব্যক্তিগত সম্পত্তি বানানোর বিষয়টি গুরুতর অপরাধ বলে অভিযোগকারীরা উল্লেখ করেছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, লোহাগড়া পৌরসভাধীন মৌজার এসএ ২৯৯৩ ও ২৯৯৮ নং দাগে মোট ৩৮.৫০ শতক জমি তিনি নিজের ও স্ত্রী রুখছানা পারভীনের নামে ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে ক্রয় করেন। তবে রেজিস্ট্রিতে তিনি জমির ক্রয়মূল্য ১০ লক্ষ ৩৬ হাজার টাকা দেখান, যা সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার সুস্পষ্ট প্রমাণ।
অভিযোগে আরও বলা হয়েছে, রেজিস্ট্রি নং ২৩৭৮/২০০৩ ও ৪৩৮/২০১৭ এর মাধ্যমে তিনি রিজিয়া বেগম ও খান ওহিদুরজ্জামানের কাছ থেকে ৩ শতক জমি নিজের ক্ষমতা বলে জবরদখল করেছে । যাহার আদালতে মামলা চলমান রয়েছে। মানিকগঞ্জ বাজারের শামুকখোলা মৌজার আরএস ৮৬৯ দাগে মানিকগঞ্জ বাজারের দোকান ভাড়া দিয়েছেন। এছাড়া লোহাগড়া বাজারে বটতলায় তিনি তার জামাইয়ের নামে ৪৫ লক্ষ টাকা ব্যয়ে "ইমরান সু" ও "এডিটাচ সু" নামে দুটি দোকান ক্রয় করেছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, মো. ইউনুছ শেখ বর্তমানে নিজের নামে ৫ তলা বিশিষ্ট বিলাসবহুল ভবন নির্মাণ করছেন, যার আনুমানিক ব্যয় প্রায় দেড় কোটি  টাকা। তার নামে ও বেনামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তদন্ত করলে আরও অবৈধ সম্পদের সন্ধান মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভুক্তভোগীরা মো. ইউনুছ শেখের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে এই অভিযোগের সত্যতা যাচাই করে অবৈধভাবে অর্জিত সম্পত্তি সরকারের কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এছাড়া, মো. ইউনুছ শেখকে ভূমি অফিস থেকে দ্রুত অপসারণের দাবিও জানিয়েছে ভুক্তভোগী মহল।

অভিযোগের বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দুদক বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

মান্দায় বরখাস্তের ৯ দিনের মাথায় স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম

জামায়াত ইসলামী থেকে নির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বিলপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি ঘোষনা

বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪০

কেশবপুর প্রেসক্লাব অবৈধ দখল মুক্ত করার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান

রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হতে চান রাশিদা বেগম

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি

বরিশাল কীর্তনখোলা নদীতে ভেঙে পরেছে উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন

বাঘায় স্কুল সময়ে তালাবদ্ধ সোনাদহ উচ্চ বিদ্যালয়, তদন্তের নির্দেশ ইউএনও'র

বরিশাল আগৈলঝাড়ায় উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করেছে এসআরবি

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত তালিকা প্রকাশ

পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক