জয়পুরহাটে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।
১৩ই মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় জয়পুরহাট নির্বাচন কমিশন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এর আয়োজনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচির নাম 'স্ট্যান্ড ফর এনআইডি'। এই কর্মসূচিতে কর্মকর্তা ও কর্মচারীরা সকাল ১১ টা থেকে বেলা দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি করেন।
কর্মকর্তারা বলেন, এনআইডি নিয়ে ব্যবসা করতে দেয়া হবে না। এনআইডি ধ্বংস হোক আমরা চাই না। সাংবিধানিক অধিকার যেন খর্ব না হয়। ইসিতে দক্ষ জনবল তৈরি হয়েছে।
তারা আরও বলেন, নির্বাচন কমিশনে এনআইডি ডাটাবেইজ নামে কিছু নেই। আছে ভোটার ডাটাবেইজ। বাইপ্রোডাক্ট হিসেবে এনআইডি দেয়া হয়। ভোটার তালিকা থেকে এনআইডি ডাটাবেজ আলাদা করার কোনো সুযোগ নেই।
এ সময় উপস্থিত ছিলেন,মোঃ মাহমুদ হাসান, জেলা নির্বাচন অফিসার, জয়পুরহাট। রুহুল আমীন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার জয়পুরহাট,মোঃ ইমরান হোসেন উপজেলা নির্বাচন অফিসার সদর জয়পুরহাট, মোঃ মাসুদুর রহমান সহকারি নির্বাচন অফিসার জয়পুরহাট সৈয়দ উচ্চমান সহকারী রেজোয়ান হোসেন, ডাটাএন্ট্রি অপারেটর এনায়েত হোসেন,হাসান আলী ও সহ আরো অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’