অভয়নগরে নির্বাচন কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে অভয়নগর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এতে উপজেলা নির্বাচন অফিসার মো. শেখ তানভীর জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা অসীম কুমার পাল। এছাড়াও উপজেলা নির্বাচন অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, নির্বাচন কমিশনের অধীনে থাকা এনআইডি সেবা সরানোর যে আলোচনা চলছে, তা সংবিধানসম্মত নয় এবং এতে বিভিন্ন ঝুঁকি তৈরি হতে পারে। তারা বলেন, ২০০৭-০৮ সালে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ও সশস্ত্র বাহিনীর সহায়তায় নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হয়। বর্তমানে এই ডাটাবেজে প্রায় ১২.৫০ কোটি নাগরিকের তথ্য রয়েছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকা নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত, যা অন্য সংস্থার কাছে হস্তান্তর করা যায় না। এনআইডি অন্য সংস্থার অধীনে গেলে ডাটাবেজ ম্যানিপুলেশন ও তথ্য ফাঁসের ঝুঁকি বাড়বে। নতুন অবকাঠামো ও জনবল তৈরিতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে। ভোটার তালিকা থেকে আলাদা হলে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বক্তারা বলেন, অধিকাংশ রাজনৈতিক দল ২০২৩ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইন বাতিল করে এনআইডি নির্বাচন কমিশনের অধীনে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেন, জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে থাকাই সংবিধানসম্মত, নিরাপদ ও কার্যকর। তারা সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানান, যাতে ভোটার তালিকা ও এনআইডি সেবা যথাযথভাবে পরিচালিত হয় এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত