ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ৪:৪৮

কুড়িগ্রামে আগামী শনিবার (১৫ মার্চ) ইপিআই কেন্দ্রসমূহে জাতীয় ভিটামিন ’এ’ ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সিভিল সার্জন সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস।
এসময় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ন.ম. গোলাম মোহাইমেন, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজসহ  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক  মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, এ বছর কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৮৭৩টি কেন্দ্রে মোট ৩লক্ষ ৩৪হাজার ৫০জন শিশুকে ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে এক বছরের নীচে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৭হাজার ৮৬৬জন শিশুকে খাওয়ানো হবে নীল ক্যাপসুল এবং এক বছরের উপরে যাদের বয়স ১২ মাস থেকে ৫৯ মাস এমন ২ লক্ষ ৯৬হাজার ১৮৪জনকে খাওয়ানো হবে লাল ক্যাপসুল। এজন্য সুপারভাইজারসহ ৩ হাজার ৯৮৩জন কর্মী কাজ করবেন।
তিনি আরও বলেন, শিশু জন্মের ১ ঘন্টার মধ্যে শালদুধ খাওয়ানোসহ শিশুকে প্রথম ৬ মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো বিষয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী পরিমাণমত সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে। এছাড়া কোনো শিশু যাতে এই ক্যাম্পেইন থেকে বাদ না পরে সে লক্ষ্যে মসজিদগুলোতে প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন