অভয়নগরে ১২বছরের মাদ্রাসা ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
যশোরের অভয়নগরের ইসমাইল হোসেন( ১২) নামের এক মাদ্রাসা ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ রাত ১টার সময় গুয়া খোলা গ্রামে। পুলিশ জানিয়েছে, নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা গ্রামের কল্লোলের বাসার ভাড়াটিয় কামাল হোসেনের ছেলে মোঃ ইসমাইল হোসেন বুইকরা বাঘাবাড়ী ফয়েজিয়া কওমী মাদ্রাসায় ছাত্র। শিশুটি প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে মাদ্রাসা থেকে পড়া শেষ করে বাড়ীতে এসে তার মাকে জানায়, মাদ্রাসায় অন্য কোন সহপাটির সাথে মারামারি করেছে তার বিচার করতে হবে বলে ঘরে যায় এবং কাউকে কিছু না বলে জানালার গ্রীলের সাথে তার মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়। ঘর থেকে বের না হওয়ায় তার মা ঘরে প্রবেশ করে গ্রিলের সাথে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তার আত্ম চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এসে ওড়না কেটে অজ্ঞান অবস্থায় নিচে নামায়। দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা - নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। অভয়নগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মৃত দেহের সুরতহাল রির্পোট করেছে। এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলীম জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে উক্ত মাদ্রাসার পরিচালক মোঃ মনির হোসেনের কাছে জানতে চাইলে তিনি এ বিষয় কিছুই জানেন না। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সহপাটি কোন শিশুর সাথে মারামারি করে রাগে ক্ষুব্ধ হয়ে আত্মহত্যা করতে পারে।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ